বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০২ ২১:৪৯:১০
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের যৌথ আয়োজনে মনোরম পরিবেশে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৭তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীস্ম কালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজর সন্মানিত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাসক মোঃ মেসবাহুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামসুল আলম, একাডেমি সুপার ভাইজার শ্রী কনক রায়, খেলার আহবায়ক মোঃ গোলাম রাব্বানী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলমগীর কবীর।