সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-২৭ ২১:৪৮:০৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ এবং তথ্য অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

 

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

আলোচনায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য একটি বড় সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম জোরদার এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জেলা প্রশাসকের আহ্বান— পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে মাদক ও গুজবমুক্ত সমাজ।


সভায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, গুজবমুক্ত ও সচেতন সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭