বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় সংসদ সদস্য কতৃক শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৭-০২ ০৯:২৬:৪৬

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ওএডিপির অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়। 

আজ বুধবার ১ জুলাই, ২০২৬ দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রূাবাইয়াত হোসেন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

এ সময় জেলার ৬৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সকল উপকরণ বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭