মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা 

প্রকাশিত: ২০২৬-০৬-৩০ ২০:২২:৪৬

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা প্রশাসকের কর্ম সম্পাদনে কমিটির ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ (বাজেট) সভা , পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ মঙ্গলবার (৩০জুন, ২০২৬) বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মঞ্জুরুল মোর্শেদ। 

 

২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

 

এসময় বক্তব্য রাখেন, গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি বাবলু মিয়া, আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরী, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর বিএনপির সেক্রেটারী চাঁনমিয়া, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমূখ।

 

এসময় পৌর এলাকার হোল্ডিং ট্যাক্স অযৌক্তিকভাবে না বাড়ানোর দাবি জানানো হয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের উন্নয়ন করার জোর দাবি জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭