মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

প্রকাশিত: ২০২৬-০৬-৩০ ১৯:১৭:৫১

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাষক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

 

বাজেটে মোট  আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।

 

বাজেটে জেলা  পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং জনগণকে আরও কার্যকর সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করা  হয়েছে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হৃদয় পারভেজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান, বিএনপি নেতা কুতুবুদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন  গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭