মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৩ ২০:১১:১৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে" প্রলোভনের মুখোশ উম্মেচন করি, নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২২ জুন, ২০২৬ ) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা পরিষদের চত্বরে একটি র্যালি প্রদক্ষিন করা হয়।
এর পর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. বেনজির আহমেদ, আদমদিঘী উপজেলা হাসপাতালের ডা. আব্দুল হালিম (আরএমও ), উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, থানা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার মাদকদ্রব্য অফিসার আসলাম আলী।
এ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগসহ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগে ঘটে, যার একটি প্রধান ঝুঁকির কারণ তামাক ও নিকোটিনের ব্যবহার। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসসহ দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি।
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ২০০৩ সালে এফসিটিসি-তে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার,উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সমাজ সেবা অফিসার আল আমিন, উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, ফায়ার সার্ভিস কর্মকর্তা মতিউর রহমান,উপজেলা পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সকিম উদ্দীন আহমেদ, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসনা জাহান, তথ্য কেন্দ্রের তথ্য আপা শিউলি বেগম এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুদ্দিন আহমেদ, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান (প্যানেল) আনোয়ার হোসেন হিটলু, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, দুলাল হোসেন, সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকগণ।