সোমবার ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় দুই দিনব্যাপী ফটোগ্রাফি, লাইটিং ও এডিটিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-২৩ ০১:০৯:২২

News Image

মোঃ সাইফুলল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ফটোগ্রাফিতে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ তৈরিতে দুই দিনব্যাপী ফটোগ্রাফি, লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। 

 

মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মাগুরাসহ দেশের বিভিন্ন জেলার ১৪ জন তরুণ ফটোগ্রাফার এ কর্মশালায় অংশগ্রহণ করেন। রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনীতে অতিথি হিসেবে সনদ বিতরণ করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

দুই দিনব্যাপী এ আয়োজনে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলার মোট ১৪ জন ফটোগ্রাফার ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, পেশাদার লাইটিং সেটআপ, ক্যামেরা ব্যবস্থাপনা এবং আধুনিক ফটো এডিটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

 

আয়োজকরা জানান, বর্তমান সময়ে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি তরুণদের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেই আগ্রহকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং দক্ষ জনবল তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

 

প্রশিক্ষণার্থীরা বলেন, মাগুরায় লাইটিং ও এডিটিং বিষয়ক এমন আয়োজন এই প্রথম। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের পেশাগত মাইনোন্নয়ন এবং আরও মানসম্পন্ন কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উিল্লেখ্য, শনিবার কর্মশালার অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করেন  মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭