রবিবার ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে পূবালী ব্যাংক পিএলসি'র ৩ দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৫-১০ ১১:২৬:২৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে Pubali Bank PLC টাঙ্গাইলে ৩ দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের এর শুভ উদ্বোধন করেছে।

 

আজ রবিবার (১০ মে, ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র সিডিসি শপিং কমপ্লেক্সের ২য় তলায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হচ্ছে।

 

আয়োজকরা জানান, বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং, কিউআর কোড পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

 

তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিশেষ সেবা, তথ্য প্রদান, তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার ব্যবহার বাড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টাঙ্গাইল প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক, লুৎফুল কবীর, কে. এম আশরাফ উদ্দিন ফেরদৌস, মোঃ সোলায়মান হোসেন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুজ্জামান, জুনিয়র অফিসার মোঃ সবুজ হোসেন, বিজনেস সাপোর্ট এসোসিয়েট (এডিসি) মোঃ তামিম। সিডিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ দে। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ নগদহীন লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করবে এবং আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭