রবিবার ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন চূড়ান্তভাবে নির্বাচিত টাঙ্গাইল জেলার ৬৮ জন

প্রকাশিত: ২০২৬-০৫-০৯ ২৩:৪৫:২৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
ফেব্রুয়ারি-২০২৬ এর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের টাঙ্গাইল জেলার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

 

টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (৬ মে) সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে অভিব্যক্তি প্রকাশ করেন। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। শতভাগ মেধা ও যোগ্যতা ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সদ্য নির্বাচিতদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।  

 

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বেলাল হোসেন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন। এছাড়াও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭