শনিবার ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদিঘীর নসরতপুরে মুরইল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ওসি মো. কামরুজ্জামান মিয়া 

প্রকাশিত: ২০২৬-০৫-০৯ ০০:৫৫:৪৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ৮ মে, ২০২৬ শুক্রবার বগুড়ার, আদমদিঘী উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের জামে মসজিদে শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া।

 

আজ তিনি উপস্থিত মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদের মুসল্লিদের সঙ্গে  এলাকার, মাদক জুয়া, জায়গা- জমি সংক্রান্ত বিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সম্পর্কে আলোচনা করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, মুরইল বাজারের জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেমসহ মুসল্লীগণ এবং অত্র এলাকার সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

মুরইল এলাকার মুসল্লী এনামুল হক বলেন, “থানার ওসি সাহেব একজন ভালো ও সাদা মনের মানুষ, তিনি জুম্মার নামাজ আমাদের সঙ্গে আদায় করেছেন এবং সুন্দর বক্তব্য দিয়েছেন আমি এজন্য ধন্যবাদ জানাই তাকে।

 

অপর এক মুসল্লি আনোয়ার হোসেন বলেন, ওসি সাহেব আমাদের মসজিদে দাঁড়িয়ে মাদক,জুয়া,বাল্যবিবাহ, সম্পর্কে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেছেন” আমি এজন্য ওসি স্যার কে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 

ওই এলাকার বাজারের আব্দুর রহিম নামক এক মুসল্লী বলেন, আদমদীঘি থানা ওসি সাহেব একজন ভালো সাদা মনের মানুষ, তিনি ইসলামিক বক্তব্য ও জায়গা -জমি সংক্রান্ত সুন্দর বক্তব্য প্রদান করেছেন এবং নায় -নীতির ইসলামীক, আদর্শের সুন্দর কথা বলছেন। 

 

আমরা আশা করি তার নেতৃত্বে আদমদীঘি থানার আইন-শৃঙ্খলার উন্নতি হবে। 

 

আদমদীঘি থানার ওসি মো, কামরুজ্জামান মিয়া বলেন, আপনাদের বিপদ-আপদে আমরা আপনাদের পাশে রয়েছি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭