রবিবার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-০৫-০৩ ১০:০৯:৩৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দল।

 

২ মে, ২০২৬ শনিবার  দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির আহসান হাবিব মাসুদ।

 

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, অথচ বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পালানোর জায়গা পাবেন না।’

 

গণমিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান।

 

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে মসজিদ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও রেজিস্ট্রিপাড়া হয়ে ভিক্টোরিয়া রোডের জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭