শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে আল-নাহার কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ১১:৫৪:৩৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২৩ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার বেলা ১১ টায়, বগুড়ার আদমদীঘির (পশ্চিম বাজারে), আল-নাহার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রিয়া সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

আল- নাহার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মো, কামাল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ মনসুর রহমান এর সঞ্চালনায় বার্ষিক ক্রিয়া সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল- নাহার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক খাইরুন নাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. রহুল আমিন সিদ্দিকী (প্রদর্শক) আদমদীঘি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সহকারি শিক্ষক, মো. শাহজাহান আলী, মোঃ মনসুর রহমান, মো. ফারুক হোসেন, প্রিয়াঙ্কা দাস, নাহিদা আখতার ও ফেনসি বেগম ও বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র স্কুলের ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ।

 

উল্লেখ্য, ২২ এপ্রিল বুধবার সকাল ১০ টায় স্কুলে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) তার মধ্য থেকে বিচারক মন্ডলীগণ বিভিন্ন প্রতিযোগিতায় থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে ছাত্রছাত্রীগণ ও অভিভাবক বৃন্দাগণ বেশ আনন্দিত হয়েছে। তারা বলেন এখানে খুব ভালো মানের শিক্ষা পাঠ দান করা হচ্ছে এবং আমাদের সন্তানেরা সুশিক্ষিত হচ্ছে। আমরা আশা করি, আমাদের সন্তানেরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ।

 

এ অনুষ্ঠান শেষে বনভোজনের অংশ হিসাবে খাবার পরিবেশন করা হয়, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মাঝে। আল-নাহার কিন্ডার গার্ডেন এন্ড স্কুলে বর্তমান ২০০ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭