শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বিষয়ে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ২০২৬-০৪-২৩ ২১:৫৪:০৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৩ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। 

 

এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।


আলোচনা সভায় জানানো হয়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এ প্রতিপাদ্যে ৮টি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। আগামী ২ মে একযোগে দেশের সকল জেলায় এ প্রতিযোগিতার সূচনা হবে।

 

দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। জেলার ১২টি উপজেলায় ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭