বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-০৩ ১৯:২৯:৩৯
মাছুদুর রহমান মিলন, বিশেষ সংবাদদাতা:
টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র মাহে রমজানুল মোবারক ও মাসিক সাধু পূর্ণিমা উপলক্ষে এক আধ্যাত্মিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ ২০২৬) বিকেলে ৪ ঘটিকায় উপজেলার বাগুটিয়াস্থ সাধুর ধামে এ অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় সাধু সংঘ।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি ওই মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার সৈয়দা শাহীন আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম,বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ হোসেন,উপজেলা কৃষকদলের সভাপতি শাফিউর রহমান খান সাফি,টাঙ্গাইল জেলা বাউল সমিতি-এর সভাপতি সুনীল সরকার ও সাধারণ সম্পাদক জসিম সরকার।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,সাবেক সভাপতি তারেক আহমেদ ও গৌরাঙ্গ বিশ্বাস , সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সিকদার, সাংবাদিক সাইদুর রহমান পলাশ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধু দুলাল মাস্টার ও রেজাউল করিম তালুকদার।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, মানবকল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস, আর সাধু পূর্ণিমা মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণের সাধু, গুরু, বৈষ্ণব, বাউল, ফকির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।