বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

ইরানে সহিংসতার আড়ালে শাসনব্যবস্থা উৎখাতের নতুন চক্রান্ত

প্রকাশিত: ২০২৬-০১-০৩ ২২:৩০:৪৬

News Image

তেহরান থেকে আশরাফুর রহমান:
মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি গভীর চাপে রয়েছে। রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং আমদানিনির্ভর বাজারে ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতা থেকেই সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি শহরে অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। তবে খুব দ্রুতই সেই বিক্ষোভের ভেতরে ভিন্ন স্লোগান, ভিন্ন এজেন্ডা এবং ভিন্ন শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। 

 

ইরানি কর্তৃপক্ষের দাবি, শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিবাদের আড়ালে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা অনুপ্রবেশ করে আন্দোলনকে সহিংসতা ও শাসনব্যবস্থা উৎখাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মোসাদের প্রকাশ্য বার্তা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি এবং ইসরায়েলের অবস্থান এই সন্দেহকে আরও জোরালো করেছে। ফলে ইরানের চলমান পরিস্থিতি এখন আর কেবল একটি অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট নয়; এটি ক্রমেই একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংঘাতের অংশ হয়ে উঠছে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭