শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২০২৫-১২-১৯ ২১:০২:০৮

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুযার উপজেলার নাটিয়াপাড়া এলাকার শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে বিক্ষোভ মিছিল ও সাময়িক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

 

আজ ১৯ ডিসেম্বর, ২০২৫ শুক্রবার জুমার নামাজ শেষে নাটিয়াপাড়া  ছাত্র জনতা  এ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নাটিয়াপাড়া  মহাসড়কে বিক্ষোভ  করে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল কিছুক্ষণ  বন্ধ থাকে।

 

বিক্ষোভকারীরা বলেন, হাদী হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যাই নয়, এটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারকে চ্যালেঞ্জ করার শামিল। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

খবর পেয়ে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওযাত হোসেন সঙ্গীয়  ফোর্সসহ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭