শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

প্রকাশিত: ২০২৫-১২-১৭ ০২:৪৬:৩৩

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর, ২০২৫ মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী ও শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা অফিসার্স ক্লাব। পরে দেলদুয়ার থানা ও উপজেলা প্রেসক্লাবসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

সকাল সাড়ে ৮ টায় উপজেলা স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে ও কুচকাওয়াজ। এরপর দেলদুয়ার অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন প্রমূখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭