সোমবার ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে ডুবে তরুণের মৃত্যু

প্রকাশিত: ২০২৫-১০-০১ ০০:৩১:২০

News Image

টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।


সম্প্রতি তিনি সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হয়েছেন।

 

আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

 

হৃদয় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা পৌর এলাকার সাতুটিয়ায় ভাড়া বাসায় থাকতেন।

 
তথ্য নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে আজ সকাল ১১টার দিকে মায়ের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। 

 

গাড়ির টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭