রবিবার ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ জরিমানা আদায়

প্রকাশিত: ২০২৬-০৫-২৪ ২৩:৫০:০৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১,০০,০০০ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

আজ রোববার (২৪ মে ২০২৬) সহকারী কমিশনার (ভূমি), কালিহাতী কর্তৃক পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে ওই জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 


এ সময় প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীভাঙন ও জনদুর্ভোগ বাড়ছে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭