বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জন সচেতনতায় মঞ্চ নাটক : ‘গাছ কথা বলে’

প্রকাশিত: ২০২৫-০৮-২৯ ১৯:১১:৩৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য টাঙ্গাইলের ঘাটাইলে মঞ্চায়িত হয়েছে নাটক ‘গাছ কথা বলে’।

 

‘গাছ লাগান দেশ বাঁচান’ শ্লোগানে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘাটাইল আনেহলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাটকটি মঞ্চায়িত হয়। সাংস্কৃতিক সংগঠন গম্ভীরা এ নাট্য অনুষ্ঠানের আয়োজন করে।

 

আয়োজিত নাট্যঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার।

 

বেশি করে গাছ লাগিয়ে দেশ বাঁচান, পরিবেশে গাছের গুরুত্ব, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রভাবসহ নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও গান পরিবেশন করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭