বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২০২৫-০৮-২৮ ০৩:০০:৫২

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার ঘাটাইলে এক বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রুপা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা  হলেন, মো. সোহাগ মন্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭), জসিম (৩৩), আমিনুল (৩৬), আনোয়ার (৩৮), ময়নাল (৩৫)।

আজ ২৭ আগস্ট, ২০২৫ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট ভোরে উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

 

এ ঘটনার পর জেলা ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

 

পুলিশ সুপার  আরও জানান, গ্রেফতারকৃত মো. সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। পুলিশ ও গুপ্তচর সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭