বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে ইরানের শহীদদের ঐতিহাসিক শেষ বিদায়ের খবর ​​​​​​​বিশ্ব গণমাধ্যমে

প্রকাশিত: ২০২৫-০৬-২৮ ২১:৫৪:০৫

News Image

বিশ্ব গণমাধ্যমে ইসরাইলি আগ্রাসনে ইরানের শহীদদের ঐতিহাসিক শেষ বিদায়ের অনুষ্ঠান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধে ৬০ জন শহীদের শেষ বিদায়ের অনুষ্ঠানে হাজার হাজার ইরানির বিশাল উপস্থিতি, যার মধ্যে সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন, এ ব্যাপারে বিশ্বের বৃহত্তম গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

 

পার্সটুডে জানিয়েছে, ইরান এবং ইরানিদের নাম আবারও বিশ্বের অনেক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠেছে। ইরানিরা আবারও সামনে এসে দেখিয়েছে যে তারা কেবল শুধু যে আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাই নয় একইসাথে তাদের শহীদ, মহান সেনা কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের রক্তের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে।

এক বিস্তারিত প্রতিবেদনে, তুর্কি টিআরটি টেলিভিশন নেটওয়ার্ক শেষ বিদায়ের অনুষ্ঠানকে "ঐতিহাসিক" বলে অভিহিত করে এ অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছে।

 

চ্যানেল ফ্রান্স-২৪ ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে শহীদদের শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার ইরানির বিশাল উপস্থিতির কথা উল্লেখ করে যোগ করেছে যে জেনারেল সালামি, জেনারেল হাজিজাদেহ এবং জেনারেল বাকেরির মতো সিনিয়র কমান্ডারদের শেষ বিদায় জানানো হয়।

 

সিএনএন ছিল অন্যান্য মিডিয়া আউটলেটগুলির মধ্যে একটি যারা শহীদদের বিদায় জানাতে ইরানি জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি সম্পর্কে রিপোর্ট করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসও এই বিদায় অনুষ্ঠানে "হাজার হাজার" ইরানির উপস্থিতির কথা উল্লেখ করেছে। রাশিয়ান মিডিয়াও এই অনুষ্ঠান এবং অন্যান্য মিডিয়াতে এর প্রতিফলন লক্ষ্য করা গেছে।

 

এই অনুষ্ঠানটি অনেক আরব মিডিয়ারও শিরোনাম হয়ে উঠেছে।
আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক এই অনুষ্ঠানের কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে শহীদদের জানাজা অনুষ্ঠানের কথা উল্লেখ করা অন্যান্য মিডিয়ার মধ্যে আল আরাবিয়াও ছিল।

ইরানের বিরুদ্ধে আগ্রাসনে, ইসরাইল ইরানের বেশ কয়েকজন বিশিষ্ট কমান্ডার এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীকে শহীদ করেছে, যার মধ্যে রয়েছে আইআরজিসির সর্বাধিনায়ক জেনারেল সালামি।

 

ইসরাইল ইরানের বৈজ্ঞানিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ করে এই দেশের উপর তার বিজয়ের পথ সুগম করতে চেয়েছিল। কিন্তু তারা শুধু যে কেবল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি একই সাথে বিশেষজ্ঞদের মতে, তারা ইরানের কাছ থেকে আরও মারাত্মক আঘাত পেয়েছে।

 

ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব এবং হাইফাসহ অধিকৃত অঞ্চলের অনেক অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং হাজার হাজার ইহুদিবাদী বসতি স্থাপনকারীকে দেশত্যাগ করতে বাধ্য করেছে।

 

১২ দিন পর, ইসরাইল অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে, কিন্তু এ কদিনে ইরানিদের ঐক্যকে শতগুণ বৃদ্ধি করেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭