মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির ইফতার মাহফিল 

প্রকাশিত: ২০২৫-০৩-২৩ ২১:১৩:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাথরাইল বাজারে পাথরাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন। 

 

বিশেষ   অতিথি   হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক ও দেলদুয়ার-নাগরপুর থেকে মনোনয়ন প্রত্যাশী মো:  শরিফুল ইসলাম স্বপন, বিএনপি নেতা জুয়েল সরকার। 

 

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জি এম শফিউর রহমান, দেলদুয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেল, সোহেল। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো:  নজরুল ইসলাম, সঞ্চালনা করেন পাথরাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭