শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৭ ২২:৩৩:৫২

News Image

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ১ নম্বর খেয়াঘাট বটতলায় ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া ও মোঃ রুবেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবিদ হাসান ও মাওলানা মোঃ ইমতিয়াজ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক ডিএম মাইনউদ্দিন, সদস্য ফখর উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় উপস্থিত অতিথিরা নতুন এ ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭