রবিবার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

প্রকাশিত: ২০২৬-১১-২৩ ০০:১০:১১

News Image

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে বিগ্রহটি কান্তনগর মন্দিরে নেওয়া হয়। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাস উৎসব।

 

রাজ দেবোত্তর এস্টেট সূত্রে জানা গেছে, রাজপরিবারের চিরাচরিত প্রথা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে নগ্নপদে পালকিতে করে কান্তজীউ বিগ্রহের যাত্রা শুরু হয়। যাত্রাপথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পথে চারটি স্থানে যাত্রাবিরতি দিয়ে দুপুরের মধ্যে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌঁছায়।

 

এর আগে রাজবাড়ী মন্দিরে শত শত নারী-পুরুষ, ভক্ত ও পুণ্যার্থী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহকে বিদায় জানান।

 

প্রতি বছরের মতো এবারও কান্তনগর মন্দিরে রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭