শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত।

প্রকাশিত: ২০২৬-১১-২১ ১৭:৫৭:৩২

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২০ নভেম্বর সকাল ৮টায় পোরশা উপজেলার একটি হলরুমে এ শিক্ষা শিবির শুরু হয়। ২১ নভেম্বর বিকেল ৫টায় কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে তিন উপজেলার প্রায় ২৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

 

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

 

জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ ১ আসনের পরিচালক মাওলানা নওশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুব আলম।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির মাওলানা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিমের সদস্য মো. নজরুল ইসলাম।

 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ.ন.ম. লুৎফর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

 

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭