শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

'আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ' প্রতিপাদ্যকে সামনে রেখে

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালন

প্রকাশিত: ২০২৬-১১-২০ ২৩:৫৯:০৬

News Image

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
'আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ' প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে।

 

আজ শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) সকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার কচুবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প) সংস্থার রীচ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ দিবসটি পালন করা হয়।

 

কার্ক ইন এক্সি নেদারল্যান্ডসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভুল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে সার্প সংস্থার রীচ প্রকল্পের আওতায় শিশুদের সামাজিক উন্নয়ন, অধিকার সচেতনতা ও সুরক্ষা নিয়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেক।

 

এছাড়াও বক্তব্য দেন সার্প সংস্থার নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্র, আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, কচুবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

দিবসটি উপলক্ষে বিদ্যালয় মাঠে ছয়টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে শিশুদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও সৃজনশীল উপকরণ প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে শিশুদের অধিকার, ধর্মীয় সম্প্রীতি, শিক্ষা, আত্মসুরক্ষা, নিরাপদ খাবার ও সৃজনশীলতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

 

স্টলগুলোর মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, সৃজনশীল প্রতিভা বিকাশ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে তাদের অংশগ্রহণ ও মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭