বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দেলদুয়ারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-১১-১২ ১৯:১৮:৩৪

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, সহসভাপতি আরিফ হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, সদস্যসচিব বাবলু চৌধুরী এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে প্রতিরোধ করতে হবে। এ সময় তাঁরা দলীয় নেতাকর্মীদের সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭