বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বীরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

প্রকাশিত: ২০২৬-১১-১১ ১৬:০৯:২২

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ আয়োজন ও বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা গ্রাম পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে, যাদের যথাযথ সুযোগ ও পরিচর্যা প্রয়োজন। এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে।

 

তিনি আরও বলেন, খেলাধুলাকে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বীরগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে হবে।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজ, মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭