মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-১৩ ১৯:০৮:৩৫

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে আজকে মঙ্গলবার সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা এবং ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

 

এ উপলক্ষে এক বিশাল র‌্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।  অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম পরে এবারের  প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, মৎস্য কর্মকর্তা সহকারী মোঃ আইয়ুব আলী, সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিম, ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

এ ধরনের কর্মসূচির মাধ্যমে দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭