বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০১ ২০:৫৪:৪৬
নিজস্ব প্রতিনিধি:
The Age of Longevity: Rethinking Systems for Longer Lives—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসন, টাঙ্গাইল এবং জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক, টাঙ্গাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান ও কর্মজীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই প্রবীণদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। ফলে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
আলোচনা সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন, তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
The Age of Longevity: Rethinking Systems for Longer Lives-প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের কর্মসূচির মাধ্যমে প্রবীণদের মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।