বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-৩০ ২৩:৪২:৪০
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দের সাথে উপজেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার বিকেলে জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এর সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা ইউনিটের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ একদিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক শাহ আলম সরকার, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, এখন বাড়ি উপজেলা কমিটির ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি ইমাম হাসান সোহান, নাগরপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হাসান, ভুয়াপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, বাসাইল উপজেলা কমিটির আহ্বায়ক জিয়ারত হক জুয়েল, দেলদুয়ার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।