শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে নজরুল বর্ষ উপলক্ষে বিতর্ক, দেয়ালিকা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ২০২৬-০৯-১৮ ১৭:৩১:৩১

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

 

কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা।

 

বিদ্যালয় হলরুমে সকাল ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বির্তকে অংশ নেন। বির্তকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিজয়ী হয় এবং বিজয়ী দলের দলনেতা বিহনা আফরিন বিন্দু শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

 

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সহকারী শিক্ষক মাইন উদ্দিন ও খায়রুল হাসানের উপস্থাপন কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয়ে পুরষ্কার পায়- কথা ঘোষ, সাদিয়া ইসলাম,  ইলমা, সুমাইয়া, নাজিফা, চাঁদনি, তারিন, ফাতেমা, আঁখি ও ফাতেমাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

 

দুপুর ২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম "অগ্নিবীণা" শিরোনামে প্রকাশিত দেয়ালিকার উদ্বোধন করেন।

 

বিচারক হিসেবে দায়িত্বপালন করেন সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, শ্যামলী আক্তার, রাহিমা খাতুন, স্বপন কুমার রায়, প্রীয়াংকা রানী মোদক ও রিপন।

 

আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সহকারী শিক্ষক আহাম্মদ আলী বলে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় কবির জীবন ও সাহিত্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণার এক উজ্জ্বল উৎস। তাঁর অসাম্প্রদায়িক মানবতাবোধ, দেশপ্রেম এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে সাহসী অবস্থান নতুন প্রজন্মকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন,  পাঠ্য বইয়ের পাতায় কবিকে সীমাবদ্ধ না রেখে, তার অদম্য চেতনাকে নিজেদের জীবনে ধারণ করবে। কাজী নজরুল ইসলামের বর্ষপূর্তিতে তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহবান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭