শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৩ ১৪:৩৫:১৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় রাজশাহী বিভাগে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।