বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০২৬-০৯-০২ ০১:৩১:২০

News Image

কামরুজ্জামান সরকার বাবু , পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।  

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা।  

 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, বি এন পির নেতা মোঃ সাকিল জাবেদ,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন কালু ও সানাউল্লাহ মিয়া, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ্জামান, যুবদল নেতা মোঃ আব্দুল জব্বার ও রাকিব, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃ রবিউল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা সজীব মাষ্টার, প্রভাসক মেসবাহুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা দলের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় দলটির অবদানের কথা স্মরণ করেন এবং আগামী দিনে রাজপথে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান সাহেব তার সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে সুষ্ঠু সুন্দর ভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭