মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০১ ০০:০২:২২
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের দ্রুত বিকাশমান Mobile Financial Services (MFS) খাতের সম্ভাবনা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নগদ (Nagad)-এর আয়োজনে APBn Headquarters, Dhaka-এর Training Room-এ একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“Prospects & Contemporary Challenges of Mobile Financial Services in Bangladesh” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং MFS ব্যবস্থাপনার বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিব আজিজ, BPM, Additional IGP (APBn)। প্রশিক্ষণের Key Resource Person হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, PPM, Additional IGP (Retd.)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহজাহান আলী পিএইচডি, ডিআইজি এপিবিএন হেডকোয়ার্টার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক MFS ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল লেনদেন নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সর্বোত্তম ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন ও ডিজিটাল আর্থিক ব্যবস্থার ক্রমবর্ধমান বিস্তারের প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।