শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

শিক্ষার্থীদের অংশগ্রহণে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৭-৩১ ২১:০৭:২৬

News Image

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক। 

 

প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম এবং ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী, চ্যাম্পিয়ন, বিভিন্ন শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী এবং বিদ্যালয় প্রথমকে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং উপস্থাপকদের উপহার প্রদান করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথি, প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা।

 

দুইদিন ব্যাপী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সফল করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়। পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী হাউজে বালক- বালিকা বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা নানা ইভেন্টে অংশ নেয়। প্রতিটি হাউজে চারজন করে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বিচারক প্যানেলে ছিলেন মুহাম্মদ সিরাজুল হক, নুরুল কবির, মোঃ রেজাউল করিম, পূরনাম পাল, জসিম উদ্দিন, রাশেদা কাউছার এবং অশ্রু রায়।

 

গেস্ট বিচারক ছিলেন মাস্টার সমীর রুদ্র ও অধীর চন্দ্র দে। রেকর্ড সংরক্ষণে ছিলেন ফাতেমা বেগম ও আনিসুর রহমান। বিভিন্ন পর্বে ঘোষণায় ছিলেন মোজাম্মেল হক, শাহজালাল মুনির, হাবিবুল্লাহ খালেদ ও আব্দুল খালেক মিশু। পুরস্কার ক্রয়ে ছিলেন ৫ জন। শৃঙ্খলায় ছিলেন আব্দুল মজিদ খান, দেলাওয়ার হোছাইন, মোঃ আশিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, নুসরাত সুলতানা, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও ইফফাত সানিয়াসহ শিক্ষার্থীরা। অন্যান্যদের মতো হাউজে দায়িত্ব পালন করেন এস, এম, তারেকুল হাসান (তারিক), দেলোয়ার হোসেন, নুরুল আবছার, গিয়াস উদ্দিন ও আবু বক্কর ছিদ্দিক। লজিস্টিক সাপোর্ট দানে ছিলেন এম, শামসুল আলম সহ কর্মচারীবৃন্দ।

 


সভাপতি তার বক্তব্যে বলেন, একটি সফল অনুষ্ঠান আয়োজনের পেছনে থাকে অনেক মানুষের নিরলস পরিশ্রম। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মচারী ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে আয়োজনকে সার্থক করেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি যোগ করেন, আমাদের প্রতিযোগীরা প্রমাণ করেছে যে, সঠিক সুযোগ পেলে তারা যে কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আর দীর্ঘ সময় ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করায় আমি সম্মানিত অভিভাবক- অভিভাবিকাসহ সকলকে জানাই ধন্যবাদ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭