মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিনের সঙ্গে এমপি আন্না মিন্জের সৌজন্য সাক্ষাৎ, উপহার গাছের চারা

প্রকাশিত: ২০২৬-০৭-২৮ ২৩:৫০:০৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নাটোর, জয়পুরহাট ও নওগাঁর সংসদীয়-৩১৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।

 

মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এমপি কে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন ইউএনও কাশপিয়া তাসরিন। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা হিসেবে এই ব্যতিক্রমী উপহার দেন তিনি।

 

এ সময় এমপি আন্না উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিত হন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, থানার ওসি মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আ. হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ অনেকেই।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭