শনিবার ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৫ ২৩:৫৬:২৮
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
খেলাধুলার মান বাড়াতে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ ২৫ জুলাই, ২০২৬ শনিবার বিকালে শত্রুজিতপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের সঙ্গে ।
খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। প্রথমার্ধের ২৪ মিনিটে শত্রুজিতপুর ফুটবল দলের চৌকস খেলোয়াড় মিরাজ ১ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে খেলার ৩১ মিনিটে মিরাজ আরো একটি গোল করে। গোল করার পরপরই উভয় দল একে অপরের দিকে আরো বেশি বেশি আক্রমণ করতে থাকে । এরই মধ্যে মাগুরা পুলিশ দল একটি পেনাল্টি শটের মাধ্যমে ১ টি গোল করে। খেলার দ্বিতীয়াআধে উভয় দল কোন গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত খেলা শেষে শত্রুজিতপুর ফুটবল একাদশ ২-১ গোলে মাগুরা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) থান্ডার খায়রুল ইসলামসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ।
আয়োজকরা জানান, জেলার ৪ উপজেলায় পুলিশের সাথে মানুষের সম্প্রীতি বাড়াতে জেলা পুলিশ নানা ধরনের কাজ করছে। সকল ইউনিয়ন থেকে দ্বন্দ,সংঘাত,সংঘর্ষ ও মাদক নির্মূল করতে এ প্রীতি ফুটবল ম্যাচ অব্যাহত থাকবে। আমরা চাই গ্রামের তৃণমূল মানুষের কাছে পুলিশের মানবিক কাজ দ্রুত পৌঁছে যাক।