মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী জেলার বাগমারা থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে ডিআইজি আশিক সাঈদ।

প্রকাশিত: ২০২৬-০৭-২১ ০১:১৫:২৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) রাজশাহী জেলার বাগমারা থানা আজ দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

পরিদর্শনের শুরুতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

 

এরপর রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।

 

পরিদর্শনকালে ডিআইজি থানার সার্বিক কার্যক্রম, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অফিসার ও ফোর্সের শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি বাগমারা থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ পুলিশের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বাগমারা থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭