বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার কৃতি শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে দেশসেরা! 

প্রকাশিত: ২০২৬-০৭-১৬ ১৫:০৫:২৬

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার কৃতি শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এর উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে স্বর্ণপদক জয় করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। 

 

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।

 

হুমাইরা ইয়াসমিন মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। দেশের ২ কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সে মাগুরা জেলার জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।

 

হুমাইরার এই অসাধারণ অর্জনে মাগুরাবাসী গর্বিত। তার সাফল্য জেলার নতুন প্রজন্মকে শিক্ষা, মেধা ও সৃজনশীলতায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এটাই প্রত্যাশা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭