বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-১৬ ০৮:৪০:৫৩

News Image

ক্যাম্পাস প্রতিনিধি:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/ বি.ফার্ম) প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম কেউ ব্যাহত করতে না পারে। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে তোমরা খেয়াল রাখবে। 

 

এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপি-এর সহযোগিতায় ১৮ জুলাই থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের গ্রুমিং ও কাউন্সেলিং সেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মনির মোর্শেদ এবং নিজ নিজ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

উলে¬খ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেণিতে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭