শনিবার ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রোগীরা আর হয়রানির শিকার হবেন না— টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল নিয়ে বড় বার্তা ও একাধিক নির্দেশনা মন্ত্রীর

প্রকাশিত: ২০২৬-০৭-১১ ২৩:২৪:৫১

News Image

নিজস্ব প্রতিনিধি:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। 

 

মন্ত্রী আজ টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। 

 

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

 

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

ফকির মাহবুব আনাম বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা-এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাক্সিক্ষত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

 

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭