সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.আশিক সাঈদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-১০ ২০:১১:৪৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
"আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬ ) বিএমপি পুলিশ লাইন্স ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার মো. আশিক সাঈদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, বিএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান।

 

বিদায়ী সংবর্ধনায় বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথির কর্মময় জীবনের বিভিন্ন  ইতিবাচক দিক উঠে আসে। বক্তাদের আলোচনায়  বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন ডায়নামিক, দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। 

 

এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

এ সময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সম্মানিত বিদায়ী পুলিশ কমিশনার মহোদয় বরিশালে তার স্বল্প মেয়াদী  কর্মময় জীবনের অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল ডিআইজি রাজশাহী রেঞ্জ।

 

এসময় বিএমপি'র পক্ষ থেকে বিদায়ী কমিশনার কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭