বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন 

প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ২৩:২৯:০৩

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ ও  সংগঠনের উদ্যোগে দিনব্যাপী  বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) দুপুর ১২ টার দিকে মাগুরা ভায়নার মোড় থেকে ১ম মিছিল শুরু হয় সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। মিছিলে জেলা যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। 

 

এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে নাসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মোঃ. ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ সহ মাগুরা জেলা যুবদলের সকল ইউনিটের নেতা কর্মীরা একইভাবে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদল মোটরসাইকেল শোডাউন করেছে। 

 

জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতা কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, তোমরা যেভাবে পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে থাকো। প্রতিষ্ঠা বার্ষীকি করার দিন শেষ আপনারা গুহার ভেতরে আছেন! অনেক ভালো আছেন!
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭