সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-১৫ ১৮:০১:০৫

News Image

মোঃ সাইফুল্লাহ,  মাগুরা প্রতিনিধি:
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৫ জুন, ২০২৬  সোমবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, সহ-সভাপতি ডাঃ শেখ মনজুর রহমান, সদস্য শফিকুল ইসলাম শফিক, শরীফ স্বাধীন, নাসিমা শিলা, সৈয়দ মাহবুব আলী মিল্টনসহ আরো অনেকে। 

 

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭