রবিবার ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-১৪ ১৮:৫৫:৪৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১৪ জুন রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড. শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ  সভাপতি এড, আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, পরিচালক এন এস আই, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি মোস্তফাসহ অন্যরা। 

 

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তারা জনগণের সহযোগিতা কামনা করেন। 

 

সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান হয়। সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সবসময় তৎপর রযেছে। তিনি ক্লুলেস মামলার ঘটনা উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭