শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-১৩ ২১:১০:৩১
মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতা:
বর্তমান সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ প্রধান অতিথি থেকে এ কর্মসূচি শুভ উদ্বোধন করেন।
এ সময় মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচি মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। এরই আলোকে আজ মাগুরা জেলায় এ কর্মসূচি শুরু হলো। প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, বিদ্যালয় মাদ্রাসার আশেপাশে, সরকারি পতিত জমিতে, নদীর ধারে, পুকুরের পাশে,খাল বিলের আশেপাশে এ কর্মসূচির বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।