মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ১৬:০২:৫০
নিজস্ব প্রতিনিধি:
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যাখলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, আদালতের সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এ অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।