বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে রানীনগর উপজেলা কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০২৬-০২-০৫ ২৩:২১:৪০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৬ নওগাঁ জেলার রানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে রানীনগর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ রানীনগর থানা, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা এবং যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার ক্ষেত্রে দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

বিশেষ অতিথি পুলিশ সুপার  ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। তিনি সকলকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭